দেবশ্রী মজুমদার, বীরভূম: টিঠি ডাঙায় সুতোর ওয়ার্কসেড,  তারাপীঠ,  বোলপুরে সিল্ক তসর  হাব করবে জেলা প্রশাসন। টিঠি ডাঙা গ্রাম বীরভূম ও মুর্শিদাবাদ জেলার অধীন। পাশাপাশি, বীরভূমের নলহাটি, মাড়গ্রাম ও মুর্শিদাবাদের খড়গ্রাম থানা পড়েছে এই গ্রামে।

সেই উদ‍্যেশে তারাপীঠ ও নলহাটি দুই ব্লকের টিঠিডাঙা এলাকা পরিদর্শন করেন জেলা শাসক বিধান রায়,  এডিএম কৌশিক সিনহা,  রামপুরহাট এস ডিও সাদ্দাম নাভাস, ডেপুটি ডিরেক্টর রেশম সিল্ক, নলহাটি দুই ব্লকের বিডিও সহ জেলা প্রশাসনের অন‍্যান‍্য আধিকারিকরা।

জেলাশাসক বিধান রায় বলেন,  তারাপীঠে জায়গা দেখা হয়ে গেছে। সেখানে সিল্কের ফিনিশড প্রোডাক্ট রাখা হবে।

যেহেতু তারাপীঠে বহু পর্যটক আসেন। একটা কসমোপলিটন নেচার ওখানে আছে। তারাপীঠে যেমন তুঁতচাষের মাধ‍্যমে রেশমের উপর হবে। বোলপুরে অর্জুন গাছের উপর তসরের গুটি চাষ ভালো হয়। ওদিকটা তসর নির্ভর হবে। দুবরাজপুরে তসরের চাষ ভালো হয়।
ওটাও নজর রাখছি। আপাতত টিঠিডাঙা ভিজিটে গিয়ে কাছাকাছি ভেস্টের জায়গা দেখতে বলেছি। ওনারা যে জায়গা দেখেছেন সেটি দূরে। আমরা বলেছি একটি ওয়ার্কসেড করতে। যেখানে রেশম শাড়ি পাওয়া যাবে।

তাঁত শিল্পী জাহাঙ্গীর আলম বলেন, পনেরো জন চাষি মিলে আমরা সোসাইটি করেছি।

তার অনুমোদন পাই উনিশ সালে। আমাদের আবেদন ছিল সুতোকাটার মেশিনের জন‍্য সরকারি সাহায্য। সে ব‍্যাপারে ওনারা আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য,  কাতঘায় বা হাতেকাটা রেশম সুতো মানে কম হওয়ায় সুতোর বাজার দাম দুই হাজার পান চাষিরা। মেশিনে কাটলে সেই সুতোর বাজার দাম দাঁড়াবে ছয় হাজার টাকা। আর সেই মেশিনের দাম ষোলো লক্ষ‍ টাকা। সেব‍্যাপারে জেলা প্রশাসনের তরফে পূর্ণ আশ্বাস পাওয়া গিয়েছে বলে জানা গেছে।