পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে পশ্চিমবঙ্গের জন্য একজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। দায়িত্ব পেয়েছেন ১৯৯০ ব্যাচের আইএএস সুব্রত গুপ্ত। পাশাপাশি ১২টি বড় জেলার জন্য অভিজ্ঞ ১২ জন আইএএসকে রোল অবজার্ভার হিসেবে নিযুক্ত করা হয়েছে, যারা ডিইও ও ইআরও-দের কাজ পর্যবেক্ষণ করে ত্রুটি ধরিয়ে দেবেন এবং নির্দেশ অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কি না তা নিশ্চিত করবেন।
আরও পড়ুন:
এ পর্যন্ত রাজ্যে মোট ২৭ লক্ষ ৭১ হাজার ভোটারের নাম বাদ গেছে, মৃত প্রায় ১৫ লক্ষ, নিখোঁজ ২.৬১ লক্ষ, স্থানান্তরিত ৮.৮৮ লক্ষ এবং ডুপ্লিকেট ভোটার ৫৮,১৬৪। ভোটার তালিকার ডিজিটাইজেশনেও পশ্চিমবঙ্গ শীর্ষে, সম্পন্ন হয়েছে ৮৭.৯১% কাজ, যা ৬ কোটি ৭৩ লক্ষের বেশি তথ্য। খসড়া তালিকা প্রকাশের পর মৃত, স্থানান্তরিত, নিখোঁজ ও ডুপ্লিকেট ভোটারের পৃথক তালিকাও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।