পুবের কলম প্রতিবেদক: এসআইআর-কে সামনে রেখে বাংলায় অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে পশ্চিমবঙ্গের জন্য একজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল কমিশন। ১৯৯০ ব্যাচের আইএএস সুব্রত গুপ্তকে 'স্পেশাল রোল অবজারভার' হিসাবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ১২টি বড় জেলার জন্য অভিজ্ঞ ১২ জন আইএএসকে রোল অবজার্ভার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
যারা ডিইও ও ইআরও-দের কাজ পর্যবেক্ষণ করে ত্রুটি ধরিয়ে দেবেন এবং নির্দেশ অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে কি না তা নিশ্চিত করবেন। কমিশনের এক আধিকারিক বলেন, নির্বাচন কমিশন এসআইআর অনুসরণ করে ভোটার তালিকা প্রস্তুতির মূল দিকগুলি তদারকি করতে এবং জেলা নির্বাচন কর্মকর্তা (ডিইও) এবং নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাদের (ইআরও) সংশোধনমূলক ব্যবস্থা নিতে সহায়তা করার জন্য ১২ জন আইএএস কর্মকর্তাকে 'ভোটার তালিকা পর্যবেক্ষক' হিসাবে নিয়োগ করেছে।আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের অবজারভার নিয়োগ করা হয়েছে স্মিতা পান্ডেকে। মুর্শিদাবাদ এবং মালদার দায়িত্ব দেওয়া হয়েছে তন্ময় চক্রবর্তীকে। উত্তর 24 পরগনা এবং কলকাতা উত্তরের দায়িত্ব দেওয়া হয়েছে রণধীর কুমারকে। সি মুরুগানকে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা দক্ষিণের অবজারভার করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার জন্য নিয়োগ করা হয়েছে আর অর্জুনকে।
আরও পড়ুন:
হাওড়ার ভোটার তালিকা পর্যবেক্ষক হিসেবে রাজীব কুমার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার নীলম মীনা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের জন্য অশ্বিনী কুমার যাদব, দার্জিলিং ও কালিম্পংয়ের জন্য নিরঞ্জন কুমার, পুরুলিয়া ও বাঁকুড়ার জন্য দেবী প্রসাদ করণম, নদিয়া জেলার জন্য রচনা ভগৎ এবং হুগলি জেলার জন্য বিশ্বনাথকে মনোনীত করা হয়েছে।