পুবের কলম ওয়েবডেস্কঃ শীর্ষ আদালতের নির্দেশে অনির্দিষ্ট কালের জন্য দিল্লিতে বন্ধ করে দেওয়া হল সমস্ত স্কুল। আগামীকাল শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর করা হবে জানানো হয়েছে।
আরও পড়ুন:
গত সোমবারেই দেশের রাজধানী শহরে খুলে গিয়েছিল সমস্ত স্কুল এবং কলেজ।মনে করা হয়েছিল দূষণ একটু হলেও কমছে।
আরও পড়ুন:
কিন্তু কেজরীওয়াল সরকারের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:
দেশের প্রধান বিচারপতি এনভি রামানা অরবিন্দ কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা করে বলেন, ”তিন-চার বছরের শিশুদের স্কুলে পাঠানো হচ্ছে। কিন্তু পূর্ণবয়স্করা বাড়িতে বসে কাজ করছে! আপনার সরকারের দিকে নজরদারি চালাতে আমরা কাউকে নিয়োগ করব।
”আরও পড়ুন:
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই ঘোষণার সময়ে জানিয়েছিলেন পরিবেশের ধীরে ধীরে উন্নতি হবে এই পূর্বাভাস পেয়েই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন:
চলতি বছরের দিওয়ালির সময় থেকেই দিল্লির দূষণ ভয়াবহ চেহারা নেয়। পরিস্থিতি এমন দাঁড়ায়, ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজ। অবশেষে গত সোমবার থেকে ফের খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কিন্তু শীর্ষ আদালতের ধমক খেয়ে ফের স্কুল বন্ধের সিন্ধান্ত নিল কেজরী সরকার।