পুবের কলম ওয়েবডেস্ক: তেলেঙ্গানা সরকার রাজ্যের স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনে পিছিয়ে পড়া শ্রেণির (বি সি) জন্য ৪২ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে যাচ্ছে। তবে প্রায় এক মাস আগে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হলেও বিলটি এখনও রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায়।
আরও পড়ুন:
সরকারি আদেশ অনুযায়ী, প্রাক্তন আইএএস কর্মকর্তা বুসানি ভেঙ্কটেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশেই এই সিদ্ধান্ত।
উদ্দেশ্য—বি সি সম্প্রদায়ের যথাযথ রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বি সি কল্যাণমন্ত্রী পোন্নাম প্রভাকর জানিয়েছেন, ২০১৮ সালের মিউনিসিপাল ও পঞ্চায়েত রাজ আইনে ৫০ শতাংশ সংরক্ষণের সীমা ভেঙে আইন সংশোধন করা হবে। এ নিয়ে চলতি অধিবেশনে আলোচনা শেষে বিল আইন হিসেবে কার্যকর হবে।