পুবের কলম ওয়েব ডেস্কঃ উত্তর কোরিয়ার একনায়ক প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, তার চূড়ান্ত লক্ষ্য হল উ. কোরিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক দেশ বানানো। শনিবার উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাওয়াসং-১৭ উৎক্ষেপণে জড়িত সামরিক কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার সময় তিনি এই কথা বলেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। কিম বলেন, উত্তর কোরিয়া রাষ্ট্র ও এর জনগণের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি পারমাণবিক বাহিনী তৈরি করছে। তার দেশের চূড়ান্ত লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত শক্তির অধিকারী হওয়া।
হাওয়াসং ১৭ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা আমেরিকায় পৌঁছাতে সক্ষম। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র। হাওয়াসং-১৭ পরীক্ষায় সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী, সামরিক কর্মকর্তাদের কিম বলেন, তিনি আশা করেন তারা দ্রুত গতিতে দেশের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে প্রসারিত ও শক্তিশালী করতে পারবেন। কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির শক্তিশালী স্থায়ী কমিটি হাওয়াসং -১৭ ক্ষেপণাস্ত্রকে ‘ডিপিআরকে হিরো, গোল্ড স্টার মেডেল ও জাতীয় পতাকা ১ম শ্রেণীর অর্ডার’ উপাধিতে ভূষিত করেছে। ক্ষেপণাস্ত্রটি বিশ্বের সামনে স্পষ্টভাবে প্রমাণ করেছে, উত্তর কোরিয়া একটি পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তি যা মার্কিন সাম্রাজ্যবাদীদের পারমাণবিক আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। উত্তর কোরিয়া এর মাধ্যমে সবচেয়ে শক্তিশালী আইসিবিএম রাষ্ট্র হিসেবে তার শক্তি সম্পূর্ণরূপে প্রদর্শন করল।সবচেয়ে শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র হবে উত্তর কোরিয়া: কিম
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২২, ১৫:১৮
আরও খবর
মোদির ‘বিশ্বগুরু’র দাবি নাকচ করল ফোর্বসের রিপোর্ট
ফের 'চর উপগ্রহ' উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর
খাবার দিয়ে উত্তর কোরিয়া থেকে অস্ত্র নেবে রাশিয়া
কিমের দেওয়া উপহার নিয়ে বেজায় বেকায়দায় দক্ষিণ কোরিয়া,জানতে হলে পড়তে হবেই
কিমের দেওয়া উপহার নিয়ে বেজায় বেকায়দায় দক্ষিণ কোরিয়া,জানতে হলে পড়তে হবেই
এই প্রথম দক্ষিণ কোরিয়ার উপকূলে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, ঘটনার তীব্র নিন্দা জাপানের প্রতিরক্ষামন্ত্রীর
এই প্রথম দক্ষিণ কোরিয়ার উপকূলে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, ঘটনার তীব্র নিন্দা জাপানের প্রতিরক্ষামন্ত্রীর
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর