আরও পড়ুন:
আইভি আদক হাওড়া: বাড়িতেই আত্মঘাতী হলেন এক যুবক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর রামকৃষ্ণপাড়ায়। মৃত যুবকের নাম কাজল বর্ম। বয়স ২৪।
এদিন সকালে ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ পরিবারের লোকেরা দেখতে পান। লিলুয়া থানায় খবর দেওয়া হয়। লিলুয়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার কারণ প্রেমঘটিত না অন্য কিছু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।