পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার আরএসএস নেতা রাম মাধবের লেখা এক বইপ্রকাশ অনুষ্ঠানে সংঘের শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসাবল এক চাঞ্চল্যকর দাবি করে বসলেন। সংঘের এই শীর্ষ নেতার বক্তব্য , হিন্দুত্ব কখনও বামপন্থী বা ডানপন্থী হয় না। আরএসএসের অনেক আদর্শও বামপন্থী ভাবধারায় অনুপ্রাণিত ।
আরও পড়ুন:
তিনি আরো বলেন ,”একটা সময় গোটা বিশ্বই বামপন্থার দিকে ঝুঁকতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন এমন পরিস্থিতি যে গোটা বিশ্ব ডানপন্থার দিকে ঝুঁকছে।
সুতরাং সবকিছুর কেন্দ্রে এখন এটাই। আর সেটা হচ্ছে হিন্দুত্ব। যেটা না ডানপন্থী না বামপন্থী।” হোসাবলের করা এই মন্তব্যের পরেই মতবিরোধ শুরু হয়েছে খোদ সংঘ পরিবারের মধ্যেই ।তাঁর বক্তব্যের বিরোধিতা করে এক সংঘ আধিকারিকের দাবি, “আরএসএসের প্রশিক্ষণ শিবিরে কখনওই শেখানো হয় না যে, আমরা দক্ষিণপন্থী কিংবা আমাদের অনেক মতাদর্শই বামপন্থী।”আরও পড়ুন:
আরও পড়ুন:
সংঘ নেতার করা এই মন্তব্যের পরপরই রাম বাম তত্ত্ব সামনে সামনে আনতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।উল্লেখ্য , সংঘ অরাজনৈতিক সংগঠন হলেও দেশের রাজনীতিতে বকলমে চালিকাশক্তি কিন্তু তাঁরাই।তবে দেশে বামেদের অবস্থা মোটেও সুখকর নয়,পাশাপাশি বামেরা দেখানদারিতে আরএসএস ও হিন্দুত্ববাদের কট্টর বিরোধী একটি শক্তি । যদিও তাদের বিরুদ্ধে সংঘ ও বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ উঠেছে বারবার। বিশেষ করে গত বিধানসভা নির্বাচনের আগে তলে তলে বিজেপির সঙ্গে হাত মেলানোর গুরুতর অভিযোগ করেন একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দল।বামেরা "আগে রাম পরে বাম" ন্যারেটিভ তরি করার চেষ্টা করেছিল বলেও অভিযোগ তোলে রাজ্যের শাসক দল তৃণমূল ।তাই সংঘ নেতার এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তিনিকি তাহলে বাম এবং ডানের মধ্যে সেতু বন্ধনের চেষ্টা করে যাচ্ছেন ?
আরও পড়ুন:
আরও খবর পড়ুন: