আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ জনসংযোগে তাঁর জুড়ি মেলা ভার। অতিসহজেই মিশে যেতে পারেন আমজনতার মধ্যে। এইবার নিজের হাতে ফুচকা বানালেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয় ফুচকার মূল ইউএসপি আলুমাখার রেসিপিও বাতলে দিলেন।
নিজের হাতে বানানো ফুচকা খাওয়ালেন পর্যটক এবং উপস্থিত ছোটদের।আরও পড়ুন:
চারদিনের পাহাড় সফরে এইমূহুর্তে দার্জিলিংয়ে আছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তাঁর সফরের দ্বিতীয়দিন। এর আগেও মুখ্যমন্ত্রী কখনও পথের ধারের দোকানে চা বানিয়েছেন, আবার কখনও মোমো।
আরও পড়ুন:
তিন মাস আগে গত ২এপ্রিল পাহাড় সফরে গিয়ে জলাপাহাড় এলাকায় কিছু মহিলাদের মোমো বানিয়ে বিক্রি করতে দেখেছিলেন মুখ্যমন্ত্রী । সেদিন নিজের হাতে মোমোও তৈরি করেছিলেন তিনি । ওই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর অন্তভুর্ক্ত করে তাঁদের জন্য স্থায়ী দোকানঘর বানিয়ে দেওয়ার নির্দেশও দেন দার্জিলিংয়ের জেলাশাসকে।
আরও পড়ুন:
মঙ্গলবার জিটিএর শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই দোকানটি চিনতে পারেন মুখ্যমন্ত্রী। পাকা দোকানঘর তৈরি হয়েছে দেখে খুশিও হন। এরপর ওই দোকানে দাঁড়িয়েই ফুচকা বানাতে শুরু করেন মুখ্যমন্ত্রী।