সংখ্যালঘু ভোটার সংখ্যা প্রায় ৩৩ শতাংশ।
সকলেই আশঙ্কাতে ভুগছেন যেভাবে বাংলা থেকে কাজ করতে যাওয়া মুসলিমদের উপর বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে বাংলাদেশী তকমা দিয়ে সে দেশে পাঠানো বা পাঠানোর চেষ্টা সেরকমই তাদের উপর ভবিষ্যতে করতে পারে বিজেপি।
অবিলম্বে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছি জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলা শাসকের কাছে। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন"। জেলাশাসক বিধান রায় বলেন,"বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত করা হবে এবং প্রকৃত ভোটারদের ভোটাধিকার দিতে কোনভাবেই বঞ্চিত না হয় তার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর"।