সেনার সাফল্যকে স্যালুট বুমরাহ, সূর্য, রোহিতের

পুবের কলম ওয়েবডেস্ক: গোটা দেশ এক চাপা উদ্বেগের মধ্যে রয়েছে। সন্ত্রাস দমনে পাকিস্তানে ভারতের ড্রোন আক্রমণের পর প্রতিবেশি দেশও পাল্টা ড্রোন আক্রমণ শুরু করার পর তা দারুণভাবে প্রতিহত করেছে ভারতীয় সেনা। কিন্তু উদ্বেগ এখনও কাটেনি। পাকিস্তানের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করেছে ভারত। আর সেনার এমন বীরত্বকে স্যালুট জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। নিজের ইন্সটা বার্তায় বিরাট লিখেছেন, ‘ভারতীয় সেনার এমন বীরত্বকে সম্মান জানাই। এমন একটি কঠিন সময়ে ভারতীয় ডিফেন্স সিস্টেম যেমন যথাযথ কাজ করল, তা সত্যিই উল্লেখ করার মতো।
আমরা সবসময়ই আমাদের এই বীরেদের পাশে থাকি। ওনারাই দেশের আসল নায়ক। তাঁদের সাহসকিতা ও লড়াইয়ের কঠিন মানসিকতাই আমাদের রক্ষাকবচ।’ জওয়ানদের প্রতি বার্তা দিয়ে বিরাট লিখেছেন, ‘ভারতীয় সেনার আত্মত্যাগ তাদের প্রতি সম্মান আরও বাড়িয়ে তোলে। জওয়ান ও তাঁদের পরিবারই আমাদের দেশকে একটি মহান দেশে পরিণত করেছে।’

 

View this post on Instagram
 

utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Virat Kohli (@virat.kohli)

আপাতত কিছুদিনের জন্য আইপিএল বন্ধের বিসিসিআইয়ের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন বিরাট। তিনি জানিয়েছেন, ‘আমাদের সেনাবাহিনীর পাশে আমরা সবসময়ই ছিলাম, আছি, থাকব। এমন একটি কঠিন সময়ে খেলার আগে আমাদের দেশের স্বার্থ ভাবতে হবে। আর দেশের স্বার্থে যদি আইপিএল বন্ধ রাখতে হয়, তাহলে সেটাই হবে যথার্থ সিদ্ধান্ত।’ উল্লেখ্য তাঁর দল আরসিবি এই মুহূর্তে দারুণ জায়গায় রয়েছে অষ্টাদশ আইপিএলের আঙিনায়। প্লে অফ নিশ্চিতও করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে তিনটি ম্যাচ বাকি তাদের।

শুক্রবারই লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে নামার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু সেই ম্যাচ তো স্থগিত হয়েইছে। আরসিবির বাকি আরও দুটি ম্যাচও স্থগিত হয়ে গিয়েছে। এদিকে পাকিস্তানের ড্রোন হামলার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করার পর ভারতীয় সেনার প্রশংসা করে জসপ্রীত বুমরাহ পোস্ট করে বলেছেন, ‘আমাদের সশস্ত্র সেনার সাহসিকতার প্রশংসা না করে পারছি না। আমাদের রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনীর এই অবদানকে স্যালুট জানাচ্ছি।’ সেনার অসাধারণ সাফল্যকে সাধুবাদ জানিয়ে সূর্যকুমার যাদব জানিয়েছেন, ‘আমাদের সেনার এই সাহসকিতার প্রশংসা করতেই হয়, যেভাবে তারা গোটা দেশকে রক্ষা করল, তার জন্য আমরা গর্বিত। তাদের জন্যই আমরা ঘরে সুরক্ষিত রইলাম। সীমান্ত রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীকে সালাম জানাই। ভারতীয় বায়ুসেনা, নৌবাহিনী ও আর্মির সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন টেস্ট থেকে সদ্য অবসর নেওয়া রোহিত শর্মাও। পাশাপাশি সমগ্র দেশের মানুষকে ভুয়ো খবর থেকে দূরে থাকারও বার্তা দিয়েছেন রোহিত।