পুবের কলম ওয়েবডেস্কঃ শ্বেতাঙ্গ আধিপত্যবাদের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কের বাফেলোয় ১০ কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় শোক প্রকাশের সময় তিনি বলেন, ‘এখানে যা ঘটেছে তা সহজ এবং সোজা। সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ।’ বাফেলোর আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত এলাকায় সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলার দায়ে অভিযুক্ত হয়েছে ১৮ বছরের শ্বেতাঙ্গ তরুণ পেটন গেন্ড্রন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে. সে ‘উগ্রপন্থা ও কৃষ্ণাঙ্গ বিদ্বেষ’ থেকেই এই সহিংস কাজ করেছে।
শনিবার বাফেলোর টপস ফ্রেন্ডলি মার্কেটে ১৩ জনের ওপর গুলি চালায় সে। এখন ফার্স্ট-ডিগ্রি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে বিনা জামিনে কারাগারে রয়েছে সে। হামলাকারী নিজের দোষ এখনও স্বীকার করেনি। বাফেলো সফরে গিয়ে আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। বলেন, ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এক ধরনের বিষ। এটা সত্যি যে আমাদের রাজনীতির মধ্যেও তা বয়ে চলেছে।’ তিনি বলেন, ‘আমাদের যতটা সম্ভব স্পষ্ট এবং জোর দিয়ে বলা প্রয়োজন যে আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শের কোনও স্থান নেই।’ বাইডেনের মতে, আমেরিকা হল এক বৈচিত্র্যময় দেশ এবং এখানে সব জাতি ও ধর্মের মানুষের স্থান রয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এবং বাইডেন প্রশাসনের অন্য কর্মকর্তারাও বলছেন, শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সহিংসতা মোকাবিলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমেরিকার। তদন্তকারীরা জানিয়েছেন তারা অভিযুক্ত গেন্ড্রনের অনলাইন পোস্ট খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে ১৮০ পাতার এক ইশতেহার। হামলাকারীর এই ইশতেহারে ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয়েছে।শ্বেতাঙ্গ আধিপত্যবাদ বিষাক্ত - জো বাইডেন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ মে ২০২২, ১৪:২২
আরও খবর
ক্যানসার আক্রান্ত জো বাইডেন
৪০ ইহুদি শিশুকে গলা কেটে হত্যা ! বলেছিলেন বাইডেন, হয়াইট হাউসই বিবৃতি দিয়ে জানালো সংবাদটি ভিত্তিহীন
আগামী জুন মাসে আমেরিকা সফরে যাচ্ছে মোদি, নৈশভোজের আয়োজনে জো বাইডেন
ফ্রান্সের কুর্দ সেন্টারে হামলাকারী একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী
আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদের স্থান নেই: জো বাইডেন
আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্যবাদের স্থান নেই: জো বাইডেন
রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো দেশগুলিকে একজোট করতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন
রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো দেশগুলিকে একজোট করতে পোল্যান্ড যাচ্ছেন বাইডেন
মাইক্রোফোনের সামনেই ফক্সের সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করলেন বাইডেন
মাইক্রোফোনের সামনেই ফক্সের সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করলেন বাইডেন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর