পুবের কলম, ওয়েবডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র মহররম মাস ও নতুন হিজরী আরবী সনের শুভেচ্ছা জানিয়েছেন। ট্যুইট করে এই শুভেচ্ছাবার্তা দেন তারা।
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট তাঁর ট্যুইট বার্তায় বলেন, 'ইসলামী নববর্ষ উপলক্ষে জিল এবং আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি পবিত্র মহররম মাসের ঐতিহাসিক ত্যাগ স্বীকারের ঘটনা স্মরণ করছি।
ন্যায়বিচার, সমতা ও সহানুভূতির মতো বিশ্ব মূল্যবোধসমূহের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আপনাদের (মুসলিম বিশ্ব) সঙ্গে যুক্ত হতে চাই।'আরও পড়ুন:
উল্লেখ্য গতকাল, মঙ্গলবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আজ বুধবার পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। ফলে আগামী ২০ আগস্ট (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।