পুবের কলম,ওয়েবডেস্ক: বালেশ্বরে ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় মৃতদের মধ্যে ১৬০টি দেহ এখনও শনাক্ত করা যায়নি। এমনকি মৃতদের পরিবারের কোনও খোঁজও মেলেনি। এই পরিস্থিতিতে ওড়িশার মুখ্যসচিব প্রদীপ কুমার জেনা জানান, অশনাক্ত মৃতদেহগুলো বালেশ্বর থেকে ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা তূলনামূলক অনেক উন্নত। ১৬০টি অশনাক্ত মৃতদেহ সরকারি ও বেসরকারি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হবে।
দুর্ঘটনার পর যে মৃতদেহগুলো চেনা গেছে, সেগুলোর ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।আরও পড়ুন:
অশনাক্ত দেহগুলো বাহানগা হাই স্কুল এবং উত্তর ওড়িশা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঘরে রাখা হয়। এবার সেখান থেকেই ভুবনেশ্বরে সরিয়ে নেওয়া হচ্ছে। মুখ্যসচিব আরও জানান, মৃতদের পরিবারকে ভুবনেশ্বরে এসে দেহ শনাক্ত করতে হবে। ৪২ ঘণ্টা মর্গে সংরক্ষণ করা হবে। এই সময়ের পর যেগুলো অশনাক্ত অবস্থায় পরে থাকবে, সেগুলোর সৎকার করে ফেলবে রাজ্য সরকার।