আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক:সাতসকালে ভয়াবহ অগ্নিকান্ড টালিগঞ্জের কুঁদ ঘাটের কাছে একটি গুদামে। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে দমকল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের মোট ১৫ টি ইঞ্জিন। ঘটনাস্থলে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন:
বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ প্রযোজনা সংস্থার ওই গুদামে আগুন লাগে বলে খবর।
ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগপেতে হচ্ছে দমকলকর্মীদের।আরও পড়ুন:
আগুনের তাপে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থলের আশেরপাশের প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে দেখা করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
আরও পড়ুন:
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগুন লাগার বেশ কিছুটা সময় পর এসেছে দমকল। গুদামটিতে অগ্নিনির্বাপনের কোন ব্যবস্থা ছিলনা বলেও অভিযোগ এলাকার বাসিন্দাদের। .