পাঁচ বছর কোন অর্থ বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার
আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক: লোকসভায় সরব হলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)। ভারত -বাংলাদেশ সীমান্ত জুড়ে রয়েছে কয়েকশো কিলোমিটার রাস্তা।এই রাস্তা দিয়ে মূলত সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ টহল দেয়। আবার এই পথ দিয়ে স্থানীয় মানুষজন চলাফেরা করেন। নদীয়ার করিমপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, ফরাক্কা হয়ে মালদার দিকে চলে গেছে এই সীমান্ত সড়ক।কয়েকশো কিলোমিটার এই সড়কের বেহাল অবস্থা।
গত পাঁচ বছর ধরে কেন্দ্রীয় সরকার বর্ডার এরিয়া ডেভলপমেন্ট প্রজেক্ট স্কিমে কোন অর্থ বরাদ্দ না করায় কোনও সংস্কার হয়নি।বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েও এই রাস্তা সংস্কারের ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।স্থানীয় বিএসএফের আধিকারিকদের কাছে একারাবাসীর তরফে একাধিকবার ডেপুটেশন দিয়েও কোন সুরাহা মেলেনি। ফলে সীমান্ত এলাকার রাস্তার বেহাল দশা ক্রমে বেড়ে চলেছে। এই রাস্তা সংস্কারের জন্য লোকসভায় সরব হলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)।আরও পড়ুন:
আরও পড়ুন: মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক
আরও পড়ুন:
লোকসভার জিরো আওয়ারে স্পিকারের কাছে অভিযোগ জানিয়ে আবু তাহের খান (Abu Taher Khan) বলেন, কয়েকটি জেলা মিলে এই রাস্তা দেড়শ কিলোমিটারেরও বেশি ।
কিন্তু গত পাঁচ বছর ধরে কেন্দ্রীয় সরকার কোন টাকা বরাদ্দ করেনি। ফলে সীমান্ত এলাকায় রাস্তাগুলির বেহাল অবস্থা ।কেন্দ্রীয় সরকার যাতে সীমান্ত সড়ক সংস্কারের জন্য দ্রুত অর্থ বরাদ্দ করে তার আবেদন জানান লোকসভার স্পিকার এর কাছে।আরও পড়ুন:
আরও পড়ুন: Eid al-Fitr: ৮ দিন বন্ধ থাকবে সীমান্ত বাণিজ্য
আরও পড়ুন:
প্রসঙ্গত, নদীয়া, মুর্শিদাবাদ ,মালদা সহ আরো কয়েকটি জেলায় রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত । বিভিন্ন সময়ে সীমান্ত রক্ষী বাহিনীর সাজোয়া গাড়ি কিংবা টহল গাড়ি সীমান্ত সড়কের উপর দিয়েই চলাচল করে। পাশাপাশি সীমান্ত এলাকায় সাধারণ মানুষের জীবন জীবিকা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সীমান্ত সড়ক।
কিন্তু গত পাঁচ বছর ধরে এই সীমান্ত সড়কের করুন অবস্থা দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকার কোন অর্থ বরাদ্দ করছে না। ফলে সাধারণ মানুষের যেমন চলাফেরা অসুবিধা হচ্ছে তেমনি সীমান্ত রক্ষী বাহিনীরও টহল দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানালেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)। বিশেষ করে করিমপুর থেকে ভগবানগোলা এবং লালগোলা থেকে জঙ্গিপুরের সীমান্ত সড়কের অবস্থা বেজাই করুন বলে তিনি বর্ণনা করেন।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=83CdWZlZzb4&feature=youtu.be