পুবের কলম ওয়েবডেস্কঃ কেন্দ্র সরকার বিএসএফ-এর শূন্যপদ পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। বর্ডার সিকিউরিটি ফোর্সের শূন্য পদে ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা করল। এর পাশাপাশি বয়সের উর্ধ্বসীমাতেও নিয়ম শীথিল করা হয়েছে। তবে এটা নির্র্ভর করবে প্রাক্তন অগ্নিবীর প্রথম ব্যাচের না দ্বিতীয় ব্যাচের। স্বরাষ্ট্রমন্ত্রক সীমান্তরক্ষী বাহিনী অ্যাক্ট ১৯৬৮ সালের ১৪১-এর উপধারা (২) এর ধারা (বি) এবং (সি) এর প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

 সীমান্ত রক্ষী বাহিনীর জেনারেল ডিউটি ক্যাডার (নন-গেজেটেড) নিয়োগ বিধি ২০১৫ অর্থাৎ জেনারেল ডিউটি ক্যাডার (নন-গেজেটেড) সংশোধনী ২০২৩-এর  অধীনে নতুন নিয়ম তৈরির ঘোষণা করা হয়েছে।

বিএসএফের জেনারেল ডিউটি ক্যাডারদের (নন-গেজেটেড) অর্ন্তভুক্তিতে বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। অগ্নিবীর প্রথম ব্যাচের প্রার্থীদের জন্য ৫ বছর পর্যন্ত এবং প্রাক্তন অগ্নিবীরদের অন্য সমস্ত ব্যাচের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত শীথিল করা হতে পারে। এতে ১০ শতাংশ প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর মাত্র ২৫ শতাংশ অগ্নিবীরকে রেখে বাকি ৭৫ শতাংশকে অবসর দেওয়া হয়ে থাকে। পরবর্তীকালে ঘোষণা করা হয় ১০ শতাংশ শূন্যপদগুলি কেন্দ্রীয় আধা সামরিকবাহিনী এবং আসাম রাইফেলসের অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।