আরও পড়ুন:
আইভি আদক,হাওড়াঃ "আমার এটা চিরকালের কথা যে, যেদিন মনে হবে দলের আমায় দরকার নেই আমায় ইশারা করলেই আমি চলে যাব। আমাকে জোর করে তাড়িয়ে দিতে হবে না। সারা বিশ্বেই চর্চিত ওল্ড ইস গোল্ড। কিন্তু যতক্ষণ তার শক্তি আছে, যতক্ষণ তার ক্ষমতা আছে তখন তাকে অবহেলা করা হলে আমরা সেটা কখনোই মেনে নেব না।" হাওড়ার দাসনগরে এক অনুষ্ঠানে এসে মন্তব্য অরূপ রায়ের। তিনি আরও বলেন, মমতার সততা মূল্যবোধ দেখেই আমরা দল করি। তাই দলে আছি। দলে থাকব। গতকাল ( শনিবার ) যে কথাটা বলেছিলাম আমার সেই কথাকে বিকৃত করা হয়েছে।" এদিন দাবি করন অরূপ রায়। উল্লেখ্য উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজার ফেসবুক পোস্ট ঘিরে যে চাঞ্চল্য তৈরি হয়েছিল তার প্রেক্ষিতেই অরুপবাবুর করা মন্তব্য বিকৃত হয়েছে বলে দাবি রাজ্যের মন্ত্রীর।
আরও পড়ুন:
রবিবার হাওড়ার দাসনগরের বিরাজময়ী রোডে বিশিষ্ট সমাজসেবী স্বপ্না পালের উদ্যোগে এক সামাজিক কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন মন্ত্রী অরূপ।
তিনি এদিন বলেন, "দলের প্রতিষ্ঠার দিন থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে আমরা এভিডেভিড করেছিলাম।আরও পড়ুন:
পরবর্তীকালে দল প্রতিষ্ঠা পেয়েছিল পয়লা জানুয়ারি। আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হিসেবে নাম পেয়েছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবেই থাকব। যে কথাটা আমি গতকাল বলেছিলাম আমার কথাকে বিকৃত করা হয়েছিল। দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এগিয়ে চলেছে। বাংলার মানুষের স্বার্থে আমরা লড়াই করছি। সেই লড়াই চিরকাল থাকবে। এনিয়ে কোনো বিতর্ক নেই। সমীর পাঁজা দলের পুরনো কর্মী। অনেক ঝড়ঝাপটা সামলে সমীর এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
অভিমান থাকতেই পারে। আমরা আলোচনা করে অভিমান মিটিয়ে নেব। আমি ইতিমধ্যেই কথা বলেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অভিষেক আছেন। সুব্রত বক্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
আমাদের দলের সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সততা, মূল্যবোধ দেখেই আমরা দল করি। দল করে যাব। দলে আছি। দল করে যাব।
সবসময়ই নতুনদের জায়গা করে দিতে হয়। কিন্তু যারা পুরনো প্রথম থেকে যারা দল করছেন, যারা দলের অনুগত সৈনিক তাদের অবশ্যই মর্যাদা দেওয়া উচিত। আমার দাবি থাকবে পুরনোদের কখনও অবহেলা নয়, কখনোই ফেলে দেওয়া নয়। তাদের গুরুত্ব দিতে হবে এটা আমি সব কর্মী সভাতেই বলি যে এদের কখনোই অসম্মান বা অপমান নয়। কেউ যদি এটা করে আমি তা টলারেট করিনা।আরও পড়ুন:
আমার এটা চিরকালের কথা যে, যেদিন মনে হবে দলের আমায় দরকার নেই আমায় ইশারা করলেই আমি চলে যাব। আমাকে জোর করে তাড়িয়ে দিতে হবে না। ওল্ড ইস গোল্ড। এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না। এটা বাস্তব কথা। সারা বিশ্বে চর্চিত। পুরনো যারা তাদের কোনও বিকল্প হয়না। কিন্তু যতক্ষণ তার শক্তি আছে, যতক্ষণ তার ক্ষমতা আছে তখন তাকে অবহেলা করা হলে আমরা সেটা কখনোই মেনে নেব না।" প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকার চেক প্রদান করা হয়। কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, প্রবীণ নাগরিকদের ভাতা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের ভাতা প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।