আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লিতে বাড়ির ছাদ ভেঙে পড়ে মৃত কমপক্ষে তিনজন। আহত পাঁচ। লালকেল্লার লাহোরি গেট এলাকায় একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ধ্বংসস্তুপের মধ্যে কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
https://twitter.com/ANI/status/1579125074224783360?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579125074224783360%7Ctwgr%5E78c43f7cfe652b0306436f1acf8682c43428a9f4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fa-building-collapses-in-new-delhis-lahori-gate-several-feared-trapped-dgtl%2Fcid%2F1375751আরও পড়ুন:
দিল্লির দমকলবাহিনীর ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই দুর্ঘটনার কথা জানতে পারেন তাঁরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৫টি ইঞ্জিন। অনেকেই গুরুতর জখম হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা বেশ আশংকাজনক।আরও পড়ুন:
কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী। দমকলের প্রাথমিক অনুমান প্রবল বৃষ্টির জেরেই ভেঙে পড়েছে ওই বাড়ি।
আরও পড়ুন: