পুবের কলম ওয়েব ডেস্ক: ইটের জবাব পাথর দিয়ে কথা আমরা প্রায়শই শুনি,তবে এই কথা বাস্তবায়ন করে দেখল এক খুদে। কামড়ানোর শাস্তি পালটা কামড় দিয়ে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। ২০ ইঞ্চির একটি সাপ সেই খুদের ঠোঁটে কামড় দেওয়ায় , সাপটিকেই নিজেই কামড়ে দিল সেই খুদেটি। মাত্র দু বছরের একরত্তি মেয়ের এমন কাণ্ডে হতবাক নেটদুনিয়া, এমনকি পরিবার পরিজনও।
ঘটনাটি ঘটেছে তুরস্কের বিঙ্গোল অঞ্চলের কান্তার গ্রামে।আরও পড়ুন:
উল্লেখ্য, বাড়ির পিছনের বাগানে একাই আপনমনে খেলা করছিল সে। সেই সময় প্রায় ২০ ইঞ্চির একটি সাপ খুদেটির ঠোঁটে কামড় দিলে রাগের বশে নিজের ছোট ছোট দাঁতগুলি নিয়ে সাপটিকে কামড় দেয় সে। সঙ্গে সঙ্গে সজোরে কেঁদে ফেলে শিশু কন্যাটি।
আরও পড়ুন:
তার চিৎকার ও কান্না শুনে দৌড়ে আসে পাড়া প্রতিবেশীরা।
তারা এসে দেখেন আস্ত সাপটিকে স্বহস্তে প্রায় ঘায়েল করে ফেলেছে সেই বাচ্চাটি।সংবাদমাধ্যম সূত্রে খবর, খুদেটির প্রাথমিক চিকিৎসা তাঁর আত্মীয়- স্বজনরাই করেন। তারপর নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এই প্রসঙ্গে, শিশুটির বাবা জানিয়েছেন সে এখন বিপদ মুক্তি,এবং ভয়ের কোনও কারণ নেই। তবে তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছিলেন।
তার ক্ষতস্থানও দ্রুত শুকিয়ে আসছে বলেই খবর।তারা আরও জানিয়েছেন, প্রতিদিনের মতোই তাদের মেয়ে বাগানে খেলছিল।কিন্তু এমন টা যে ঘটবে তা তাদের কল্পনার বাইরে। "আল্লাহ জীবন মরণের মালিক, আল্লাহর রহমতে তার মেয়ে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।তবে একরত্তির এহেন কাণ্ডে মুগ্ধ হয়েছে তার পরিবার পরিজন সহ , নেট নাগরিক।