পুবের কলম ওয়েবডেস্কঃবগটুই কান্ডে মূল অভিযুক্ত আনারুল শেখ সহ মোট ১১ জনকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। আগামী ৬ এপ্রিল পর্যন্ত তাদের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেই জেরা চলবে অভিযুক্তদের। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন কয়েকজন মহিলা,মৃত্যুও হয়েছে কয়েকজনের। বগটুই গ্রামেও আছেন কয়েকজন মহিলা।
যারা তীব্র আতঙ্কে মুখে কুলুপে এঁটেছেন। এই কারণে মহিলা তদন্তকারী অফিসারদেরও রাখা হয়েছে সিবিআইয়ের টিমে।আরও পড়ুন:
সিবিআইয়ের টিমে রয়েছেন তিনজন মহিলা তদন্তকারী অফিসার।
আরও পড়ুন:
বগটুই কান্ডে মোট ২১ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই। শনিবার সকালের পর রবিবার সকালেও বগটুই গ্রামে যান সিবিআই অফিসাররা।
কেন্দ্রীয় ফরেনসিক দলও রবিবার ফের যায় বগটুই গ্রামে। করা হয় নমুনা সংগ্রহ।আরও পড়ুন:
সিবিআই আধিকারিকরা বাতাসপুরে গিয়ে বগটুই কান্ডে স্বজনহারাদের সঙ্গেও দেখা করতে পারেন।
সিবিআই আধিকারিকদের জন্য নিরাপত্তা দিচ্ছে ৩৫ জন সিআরপিএফ জওয়ান। যেখানে যেখানে সিবিআই আধিকারিকরা যাবেন সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন এই জওয়ানরা।