পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ বগটুই কাণ্ড নিয়ে নিহতদের পরিবারে পাশে দেখা করেই সেখান থেকে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহতদের অবস্থা খতিয়ে দেখেন তিনি। মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে এসে জানান, হাসপাতালের সামনে জোড়ে কথা বলা বারণ। আমি সেই আইন ভাঙতে পারি না। হাসপাতালের চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন তাদের সুস্থ করে তোলার।
আরও পড়ুন:
বগটুই কাণ্ডে অগ্নিদগ্ধ অবস্থায় রামপুরহাট হাসপাতালে ভর্তি আছেন দুজন শিশু সহ এক মহিলা। আজ বগটুই কাণ্ডে স্বজন হারানোর পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী এদিন ক্ষতিপূরণের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, জীবনের বিকল্প চাকরি হতে পারে না। তবে জীবনে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। মুখ্যমন্ত্রীর কোটা থেকে ১০ জনের স্থায়ী চাকরির ঘোষণা করেন তিনি।
সব কিছু নিয়ম মেনেই হবে বলে উল্লেখ করেন তিনি। প্রথম বছর ১০ হাজার টাকা করে দেওয়া হবে। যাদের বাড়ি পুড়ে গিয়েছে তাদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণে ঘোষণা। নিহতের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় যিনি ভর্তি আছে তাকে ১ লক্ষ টাকা ও স্বল্প আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা।