পুবের কলম,ওয়েবডেস্ক: বিষক্রিয়ার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৬০জন আফগান স্কুলছাত্রী। আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি স্কুলে এই ঘটনা ঘটেছে। এর আগে প্রতিবেশী দেশ ইরানেও মেয়েদের স্কুলে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সেসময় ইরানে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছিল পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে সার-ই পোল প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
সার-ই-পোল প্রদেশের পুলিশের মুখপাত্র দ্বিন মুহাম্মদ নাজারি বলেছেন, ‘কিছু অজ্ঞাত লোক সানচারাক জেলার একটি বালিকা বিদ্যালয়ে প্রবেশ করে এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে যখন মেয়েরা ক্লাসে আসে তখন তারা বিষক্রিয়ার শিকার হয়।’ তিনি এই ঘটনার বিস্তারিত কোনও বিবরণ দেননি। এছাড়া সেখানে কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে বা এই ঘটনার পেছনে কারা রয়েছে বলে মনে করা হচ্ছে সে বিষয়েও কোনও তথ্য সামনে আনা হয়নি।’
আরও পড়ুন:
নাজারি বলেন, মেয়েদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা ‘ভালো আছে’।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এর আগে প্রতিবেশী ইরানে মেয়েদের স্কুলে বিষক্রিয়ার নানা ঘটনায় গত বছরের নভেম্বর থেকে আনুমানিক ১৩ হাজার শিক্ষার্থী অসুস্থ হয়েছে। অসুস্থ হয়ে পড়া এসব শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রী। সেসময় অভিযোগের আঙুল উঠেছিল পশ্চিমা বিশ্বের দিকে।আরও পড়ুন:
এর আগে আফগানিস্তানের আগের বিদেশি-সমর্থিত সরকারের সময়ও মেয়েদের স্কুলে সন্দেহভাজন গ্যাস হামলাসহ বেশ কয়েকটি বিষক্রিয়ার ঘটনা ঘটেছিল। তবে তালিবান সরকার ক্ষমতায় আশার পর এই ধরনের ঘটনা এবারই প্রথম ঘটল বলে মনে করা হচ্ছে।