পুবের কলম, ওয়েবডেস্কঃ শিশুকন্যা খুনে রণক্ষেত্র বন্ডেল গেট থেকে শিয়ালদহ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। প্রাণভয়ে পালাতে ব্যস্ত পথচলতি মানুষ। একের পর এক পুলিশের গাড়িতে ভাঙচুর।
বন্ডেল গেট থেকে শিয়াদহে প্রায় অবরোধকারীদের দখলে। রেল লাইন থেকে আছড়ে পড়ল রোষ। দাউদাউ করে জ্বলছে পুলিশের গাড়ি, কিয়ঙ্কে ভাঙচুর। উত্তপ্ত জনতা ছত্রভঙ্গ করতে পুলিশে কাঁদানে গ্যাস।আরও পড়ুন:
উল্লেখ্য, তিলজলায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুনের রণক্ষেত্র কলকাতা। ঘটনায় সামনে আসে তান্ত্রিক যোগের ইঙ্গিত। মাথায় হাতুড়ির আঘাত, সারা শরীর কোনও সূচালো অস্ত্রে ক্ষতবিক্ষত। পরে শ্বাসরোধ করে খুন।