পুবের কলম ওয়েবডেস্ক: ব্যবসায় লোকসানের জের। দেশের ২২৫ টি শহর থেকে ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিল খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো। সেই ছোট শহর গুলিতে আর মিলবে না এই সংস্থার অনলাইন পরিষেবা।
আরও পড়ুন:
সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দুই শতাধিক ছোট শহর থেকে জোম্যাটো পরিষেবায় ভাল সাড়া মেলেনি।
যার ফলে অন্তত ৩৪৬ কোটি টাকার লোকসান হয়েছে। তাই এই সিদ্ধান্ত। তবে স্বাভাবিকভাবে সংস্থা ব্যবসা গোটালে কাজ হারাবে অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তি।আরও পড়ুন:
সংস্থার তরফে জানানো হয়েছে, হঠাৎই অনলাইনে খাবারের ডেলিভারি চাহিদা অত্যন্ত কমে গিয়েছে।
২২৫ শহরের চাহিদা অত্যন্ত কম। পারফরম্যান্স খারাপ। তাই ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিল জোম্যাটো। তবে কোন ২২৫ শহর, তা তারা উল্লেখ করেনি।