পুবের কলম ওয়েবডেস্কসব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নিলেন ভারতের শিল্পী ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা (cheteshwar pujara)। রবিবার নিজের অবসর ঘোষণা করলেন ৩৭ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার। সাদা জার্সিতে ভারতের টেস্ট দলের তিন নম্বর পজিশনে তিনি ছিলেন স্তম্ভ। তার ব্যাটিংয়ের শিল্পশৈলী মুগ্ধ করেছে তামাম ক্রিকেট বিশ্বকে।

২০১০ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে মাত্র চার রান করেছিলেন তিনি। কিন্তু তারপর ১০৩ টি টেস্ট খেলে রান করেছেন ৭১৯৫। যার মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি ৩৫ টি হাফ সেঞ্চুরি।

রাহুল দ্রাবিড়ের পর ভারতের সবচেয়ে ধৈর্যশীল টেস্ট ব্যাটসম্যান হিসেবে দেখা হতো পুজারাকে (cheteshwar pujara)। শেষবার তিনি সাদা জার্সিতে লাল বলে খেলেছেন ২০২৩ সালে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।