পুবের কলম ওয়েব ডেস্কঃ চলমান বিক্ষোভ দমনে বিভিন্ন শহরে ট্যাঙ্ক, কামান ও সাঁজোয়া যানের মতো ভারী অস্ত্র ও বিপুল সেনা মোতায়েন করেছে চিনা কর্তৃপক্ষ। নতুন করে আরও কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারের কঠোর কোভিড নীতি ও লকডাউনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে কোনও কোনও শহরে চিনা কমিউনিস্ট পার্টি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। বাণিজ্যিক নগরী সাংহাই ও রাজধানী বেইজিংয়ের পর হেনান ও ঝিনজিয়াং প্রদেশে বিক্ষোভ শুরু হয়েছে।
হেনান প্রদেশের ঝেনজৌ শহরে আইফোন প্রস্তুতে নিযুক্ত ফক্সকনের কারখানায় শ্রমিকরা গতকাল থেকে বিক্ষোভ শুরু করেছে। কর্মরত শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ শেষে ওই কারখানার ভেতরেই ঘুমাতে বাধ্য হচ্ছিলেন। কোভিড সংক্রমণের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ কারখানা শ্রমিকদের বাড়িতে যাতায়াত নিষিদ্ধ করেছিল। সাংহাই থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জানাচ্ছেন, গত ১৬ ঘন্টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বেশকিছু কামান, সাঁজোয়া যান ও অন্যান্য ভারী সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যায় রায়ট কন্ট্রোল আর্মার্ড ভেহিকল মোতায়েন করা হয়েছে। সাংহাই হয়ে দূরবর্তী শহরগুলোর দিকেও ভারী সামরিক যানবাহন যেতে দেখা গেছে। চিন সরকারের জিরো কোভিড নীতি ও কঠোর লকডাউনে দেশটির বহু জায়গায় অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনযাত্রা থমকে পড়ার উপক্রম হয়েছে। এ কারণেই ক্ষুব্ধ জনতা বিধিনিষেধ ভেঙে সরকারের বিরুদ্ধে পথে নেমেছে।বিক্ষোভ দমনে পথে ট্যাঙ্ক নামাল চিন!
ইমামা খাতুন
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২২, ১০:৩৪
আরও খবর
চিনের থেকে মাক-৩ গতির বিধ্বংসী মিসাইল কিনছে ইরান
চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন
China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর
China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর
Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স
নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি
নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি
Gaza Genocide: গাজায় গণহত্যা বন্ধ করতে আমেরিকার বিরুদ্ধে ভারত-চিন-রাশিয়াকে এক হতে হবে: সেলিম
Gaza Genocide: গাজায় গণহত্যা বন্ধ করতে আমেরিকার বিরুদ্ধে ভারত-চিন-রাশিয়াকে এক হতে হবে: সেলিম
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর