পুবের কলম,ওয়েব ডেস্ক: প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সোমবার ওয়াকফ মামলার শুনানিতে প্রথমেই জানিয়ে দিলেন যেহেতু তিনি ১৩ মে অবসর নিচ্ছেন সেজন্য নতুন প্রধান বিচারপতি বি আর গাভাই-এর বেঞ্চে এই মামলার শুনানি হোক। সরকার পক্ষে দাঁড়ানো সলিসিটর তুষার মেহতা এবং বিপক্ষে দাঁড়ানো আইনজীবী কপিল সিব্বাল, মনু সিংভি-সহ সকলেই এই প্রস্তাবে সম্মতি দিলেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রয়েছেন অন্য দু’জন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি বিশ্বনাথন।
বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমি চাইছি না, এই অন্তর্বর্তীকালীন পর্যায়ে কোনও রায় রিজার্ভ রাখা হোক। এই মামলার শুনানি যত তাড়াতাড়ি করা সম্ভন হওয়া উচিত এবং সেটা মনে হয় আমার কার্যকালে সম্ভব হবে না।
আরও পড়ুন:
যদি আপনার রাজি থাকেন তাহলে এটা বিচারপতি গাভাই-এর বেঞ্চে পাঠানো হোক। সবপক্ষই সম্মতি দেওয়ার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ১৫ মে। বিচারপতি গাভাই প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ১৪ মে। প্রধান বিচারপতির বেঞ্চেই এই মামলা হওয়ার কথা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তবে প্রধান বিচারপতির চেয়ারে বিচারপতি গবইয়ের মেয়াদও খুব বেশি দিনের নয়।
১৪ মে শপথগ্রহণের পর থেকে ছ’মাস তিনি ওই পদে থাকতে পারবেন। তার পর তিনিও অবসর নেবেন। বিচারপতি গবইয়ের অবসর ২০২৫ সালের নভেম্বর মাসে।আরও পড়ুন:
বিচারপতি খন্না এদিন বলেন, দুটো বিষয়ে বলার রয়েছে। আমি কোনও রায় বা অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রাখতে চাই না। মামলাটি সঠিক দিনেই শোনা উচিত। মামলাটা আমার হাতে থাকবে না। আমরা মামলাটি বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে পাঠাচ্ছি।’