পুবের কলম, ওয়েবডেস্ক: জমি বিবাদের জেরে উচ্চবর্ণদের হাতে নৃশংসভাবে খুন হল এক দশ বছরের দলিত বালক। উত্তরপ্রদেশের বাদুওয়ান জেলার ঘটনা। দশ বছরের বালককে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
সূত্রের খবর, রবিবার থেকেই নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ওই ছাত্র। কয়েকঘণ্টা পরে গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই নিখোঁজ ১০ বছরের নাবালক গুরজিরের দেহ উদ্ধার হয়।
জানা গেছে, বাদুওয়ানের রাফাতপুর গ্রামটিতে উচ্চ বর্ণ ও দলিতদের বাস। তবে এই মুহূর্তে গ্রামের প্রধান একজন দলিত। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, যে জমি নিয়ে বিবাদ চলছিল সেখানেই গুরজির খেলা করছিল। কয়েকজন উচ্চ বর্ণের মানুষ তাকে টেনে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেয়। এলাকার কয়েকজন গ্রামবাসীকে দেখতে পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আরও পড়ুন:
ঘটনায় ধৃত মাতরু সিং, মুনেশ সিং ও শের সিংয়ের নামে ভারতীয় দণ্ডবিধির তপজিলি জাতি উপজাতি আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
গুরজিতের দাদু ওঙ্কার যাতব জানিয়েছেন, দীর্ঘ ১৫ বছর ধরে অভিযুক্তরা তাদের কৃষিজমিটি দখল করে রেখেছে। অভিযুক্তরা সকলেই প্রভাবশালী ব্যক্তি, তাদের নামে আগে থেকেই বহু অভিযোগ রয়েছে। কিন্তু পুলিশ ও রাজস্ব বিভাগের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে, মৃত নাবালকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।