পুবের কলম ওয়েবডেস্কঃ বন্দুকের মুখোমুখি দাঁড় করিয়ে এক দলিত মহিলাকে সাত জন মিলে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে।শনিবার সন্ধ্যায় মুজাফফরনগর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগ ওই দলিত মহিলাকে নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও করেও রাখে ওই দুর্বৃত্তরা। রবিবার উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে সকল অভিযুক্তকে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন ওই দলিত মহিলা।সেখানেই সাতজন ঘিরে ফেলে ওই মহিলাকে। এরপর ভয় দেখিয়ে সাতজন মিলে পরপর গণধর্ষণ করে ওই দলিত মহিলাকে।
আরও পড়ুন:
কোতোয়ালি থানার এসএইচও আনন্দ দেব মিশ্র বলেছেন, পুলিশ আইপিসির ধারা ৩৫৪ বি এবং ৫০৬ , এসসি/এসটি আইনের 3 ধারা এবং আইটি আইনের ৬৭ ধারার অধীনে মামলা দায়ের করেছে এবং রবিবার এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেছে। অভিযুক্তদের নাম অনুজ, কুলদীপ, অঙ্কিত, রবি, রিজওয়ান এবং ছোট এবং আবদুল। যোগী রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। দলিত মহিলাকে এই ভাবে গণধর্ষণের পর সেই দাবি আরও জোরালো হয়েছে। একজন দলিত মহিলাকে এই ভাবে বন্দুকের মুখে দাঁড় করিয়ে গণধর্ষণের ঘটনায় বিরোধীরা রাজ্যে নারী সুরক্ষা নিয়ে একহাত নিয়েছে যোগী সরকারকে।