পুবের কলম ওয়েবডেস্কঃ গত এক বছরে আমেরিকার মাটিতে মুসলিমদের প্রতি বৈষম্য ৯ শতাংশ বেড়েছে। দেশটির শীর্ষ মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি দলের তৈরি একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। এক সংবাদ সম্মেলনে কাউন্সিল অন আমেরিকান, ইসলামিক রিলেশনসের (সিএআইআর) কর্মকর্তারা ‘স্টিল সাসপেক্ট দ্য ইমপ্যাক্ট অব স্ট্রাকচারাল ইসলামোফোবিয়া’ শিরোনামের প্রতিবেদনের ফলাফলে এ তথ্য জানান। এতে বলা হয়, সিএআইআর গত বছর দেশব্যাপী ৬ হাজার ৭২০টি অভিযোগ পেয়েছিল।
এর মধ্যে অভিবাসন, ভ্রমণ বৈষম্য, ঘৃণা ও পক্ষপাতমূলক ঘটনা, বাক স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনাসহ বিভিন্ন বিষয় জড়িত ছিল। সিএআইআরের জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, গত বছরের অভিযোগের সংখ্যাটি গত ২৭ বছরের মধ্যে রেকর্ড। এটি অত্যন্ত উদ্বেগজনক। ইসলামোফোবিয়া মার্কিন সমাজে প্রসারিত হচ্ছে উল্লেখ করে আওয়াদ বলেন, ইসলামোফোবিয়া এখন আমেরিকার মূলধারায় যুক্ত হয়ে গেছে। আইন, নীতি, রাজনৈতিক ভাষণসহ অন্যান্য ক্ষেত্রে প্রকাশের মাধ্যমে এটি এখন সরকারি প্রতিষ্ঠান এবং জনসাধারণের মধ্যেও প্রবেশ করেছে।’ সিএআইআর জানায়, ২ হাজার ৮২৩টি অভিবাসন ও ভ্রমণ-সম্পর্কিত অভিযোগ, ৭৪৫টি কর্মক্ষেত্রে বৈষম্যের অভিযোগ, ৫৫৩টি বাসস্থান সম্পর্কিত অভিযোগ, ৩০৮টি ঘৃণা ও পক্ষপাতমূলক ঘটনা সম্পর্কিত অভিযোগ ও ২৭৮টি বন্দি অধিকার সংক্রান্ত অভিযোগ পেয়েছে তারা। প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে মুসলিমদের ওপর সরকারি আইন প্রয়োগকারীদের হয়রানির ঘটনা ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শারীরিক নির্যাতন, ঘৃণা ও পক্ষপাতের ঘটনা বেড়েছে ২৮ শতাংশ। সিএআইআরের জাতীয় নির্বাহী পরিচালক আওয়াদের বিশ্বাস, মার্কিন সরকার ইসলামোফোবিয়া কমিয়ে আনার মাধ্যমেই এ সমস্যা সমাধান করতে পারে।আমেরিকায় মুসলিমদের প্রতি বৈষম্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে
ইমামা খাতুন
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২২, ০৯:২৩
আরও খবর
I love Muhammad' ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ
Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
ভারত থেকে আমেরিকার আয় কত? ট্রাম্পের দাবি ভুয়ো, জানাচ্ছে রিপোর্ট
মার্কিন কাঁটা সত্বেও বিকল্প পথে রফতানি চলবে: Piyush Goyal
আমেরিকার জন্য কৃষি-বাণিজ্য হুমকির মুখে, ক্ষোভ চিনের
আমেরিকার জন্য কৃষি-বাণিজ্য হুমকির মুখে, ক্ষোভ চিনের
Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের
Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের
রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ
রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
পতৌদির পক্ষে সুপ্রিম স্থগিতাদেশে, স্বস্তিতে ভোপালের মুসলিমরা
পতৌদির পক্ষে সুপ্রিম স্থগিতাদেশে, স্বস্তিতে ভোপালের মুসলিমরা
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর