পুবের কলম প্রতিবেদক: ভোট পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর ডিআইজি বিএসএফ। ভোট গণনা পর আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে নির্দেশ দিয়েছে বিএসএফ। রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি উপরে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
রাজ্য নির্বাচন কমিশন, এডিজি আইনশৃঙ্খলাকে চিঠি দিয়ে এমনটাই জানিয়েছে বিএসএফ।
সেক্ষেত্রে রাজ্য পুলিশের সহযোগিতা সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
রাজ্য থেকে উঠে গেল নির্বাচনী আচরণ বিধি। বুধবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার রাজিব সিনহা। জানা গিয়েছে, সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যে আর কোনও নির্বাচনী আচরণবিধি থাকছে না।
ওই চিঠিতে আরও বলা হয়েছে, যেহেতু ভোট সংক্রান্ত কাজ শেষ হয়ে গেছে, তাই আচরণবিধি তুলে নেওয়া হল রাজ্য থেকে।আরও পড়ুন:
তবে পঞ্চায়েত ভোটের গণনা পর্ব শেষ হওয়ার পরেও আপাতত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। শান্তি শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাজ্যে মোতায়েন রাখা হবে।
আরও পড়ুন:
কেন্দ্রীয় বাহিনীর ফোর্স কো অর্ডিনেটরের তরফে রাজ্যকে চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্য পুলিশের কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন বলে ওই চিঠিতে জানানো হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোট পর্বে রাজ্যে একাধিক দফায় ৬০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: