পুবের কলম ওয়েব ডেস্কঃ দুস্থ ও গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে কাজ করছে ইকবালপুর লোকাল পিপল অর্গানাইজেশন। স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে অর্গানাইজেশনের অন্যতম তথা সমাজসেবি সেখ সারফুদ্দিন বলেন, মানুষের সেবায় কাজ করছে এই অর্গানাইজেশন।
আরও পড়ুন:
যাঁরা চিকিৎসা করাতে পারছে না। তাঁদের জন্য এই অর্গানাইজেশনের তরফে বিনামূলে পরিষেবা প্রদান করে থাকে। অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদানের ব্যবস্থা করে থাকে এই সংস্থা।
আরও পড়ুন:
এছাড়া যৎসামান্য খরচে রোগীদের পরীক্ষার ব্যবস্থা করার পাশাপাশি অপারেশনের ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়তা ব্যবস্থা করে থাকে। সারফুদ্দিন বলেন, স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে রোগীদের প্রত্যাখ্যান করা হয়।
আরও পড়ুন:
সেই রোগীদের মধ্যে অনেকেই এই প্রতিষ্ঠানের কাছে আসে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হয়। তিনি বলেন, শুধু একবালপুর এলাকা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে বিহার, ঝাড়খন্ড প্রভৃতি রাজ্যের রোগীদেরও সহায়তা করে থাকে সংস্থা এমনটাই জানান কলকাতার নামী চিকিৎসক সিরাজ আহমদ।
আরও পড়ুন: