পুবের কলম প্রতিবেদক, ঘাটাল: ভাই ফোঁটার দিন সকাল থেকেই মুরগি মাংসের দোকানে ভিড়। খদ্দের সামলানোর চাপ ছিল। মাংস ছাড়ানোর জন্য জল গরম করার সময় গ্যাস ওভেনের সিলিন্ডার ব্লাস্ট করে দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ক্ষীরপাই এলাকায়। গ্যাসের সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছারখার গোটা দোকান জখম হয়েছেন ৩ জন। স্থানীয়রা জানান, 'ভাইফোঁটার দিন মুরগির মাংসের ওই দোকানটিতে চাপ ছিল খদ্দেরের।
দ্রুত জল গরম করে মাংস ছাড়ানোর চেষ্টা চলছিল। হঠাৎ গ্যাস ওভেনের কাছে গ্যাস সিলিন্ডারে গ্যাসলিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। সাথে সাথেই আগুন লেগে যায় দোকানে। পুড়ে যায় মুরগি সহ বিভিন্ন আসবাবপত্র সহ গোটা দোকান।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীর কথায়, 'ঘটনার সময় মাংসের দোকানের মালিক স্বদেশ দাস ও তার ছেলে ঘনা দাস দোকানের ভেতর আটকে পড়েন।
ফলে শরীরের বেশ কিছু জায়গা আগুনে ঝলসে যায়।' আহত হন আরো এক ক্রেতা। স্থানীয়দের তৎপরতায় প্রত্যেককেই ক্ষীরপাই হসপিটালে ভর্তি করা হয়। স্থানীয় দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা স্থলে এসে পৌঁছায় ক্ষীরপাই আউট পোষ্ট পুলিশ।