পুবের কলম, ওয়েবডেস্কঃ পিকনিক করতে গিয়ে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। ঝলসে গেলেন পাঁচ যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মাতালের ঠেস এলাকায়। মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ পরিণত হয় নিরানন্দে।
পাঁচজনকেই আশঙ্কাজনক ডায়মন্ডহারবারের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।আরও পড়ুন:
জানা গেছে, মাতলার ঠেসে পিকনিক করতে গিয়েছিলেন, একটি বেসরকারি কারখানার কয়েকজন কর্মী। রান্না চলাকালীন হঠাৎ-ই রান্নার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে।