পুবের কলম ওয়েবডেস্ক: শেষরক্ষা হল না। প্রয়াত হলেন ওডিশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। গতকাল রবিবার সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে গুলিবিদ্ধ হন তিনি। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি তাঁর। ভুবেনেশ্বরের একটি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন:
জানা গেছে, একটি পাবলিক গ্রিভ্যান্স দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর। রোববার (২৯ জানুয়ারি) ওড়িশার ঝারসুদোগা জেলার ব্রজরাজনগরের নিকটবর্তী গান্ধী চকে ওড়িশা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নব কিশোর দাসকে গুলি করেন। গুলিতে মারাত্মক আহত স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে তার।
আরও পড়ুন:
এর আগে পুলিশ জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তার নাম গোপাল দাস।
তিনি স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়েন। তার একটি গিয়ে বিদ্ধ হয় মন্ত্রীর বুকে। তাকে ঘটনার পর পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।আরও পড়ুন:
ঘটনার পর ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, গুলিবিদ্ধ মন্ত্রীর শরীর রক্তাক্ত হয়ে গেছে। একটি গাড়িতে করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।