আইভি আদক, হাওড়া: আজ ২৬ জুন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে এদিন হাওড়া সিটি পুলিশের উদ্যোগে এক সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়।
"মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি", এই লক্ষ্যে হাওড়া সিটি পুলিশ সোমবার ২৬ জুন মাদক বিরোধী র্যালি ও সমাবেশের আয়োজন করে।আরও পড়ুন:

শিবপুর পুলিশ লাইন থেকে শুরু করে হাওড়া ময়দানের শরৎ সদন পর্যন্ত অনুষ্ঠিত এই র্যালিতে প্রায় ১০০ জন স্কুল পড়ুয়া এবং ৫০ জন পরিবহন কর্মী অংশগ্রহণ করেন। এই র্যালিতে উপস্থিত ছিলেন নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী। ২৬ জুন সোমবার 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস'-এ স্কুল পড়ুয়াদের মধ্যে মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের মনের ভাবনা রঙের মাধ্যমে ব্যক্ত করতে এক প্রতিযোগিতারও আয়োজন করে হাওড়া সিটি পুলিশ।
আরও পড়ুন: