পুবের কলম ওয়েব ডেস্ক: মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে প্রথম মুসলিম নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিনি রুয়া রোমান। ২৯ বছর বয়সী এই ডেমোক্র্যাট নারী ৫৮ শতাংশ ভোট পেয়ে তার রিপাবলিকান প্রতিপক্ষকে পরাজিত করেন। রুয়া রোমান জানান, প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী জন চ্যান তার ভাবমর্যাদা নষ্ট করার জন্য বর্ণবাদী, মুসলিম-বিরোধী কৌশল ব্যবহার করেছিলেন এবং ভোটারদের ভয় দেখিয়েছিলেন। রোমান আরও বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সাথে, সম্প্রদায়ের সাথে একটি আস্থার সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছি।
বিশেষ করে রক্ষণশীল গোষ্ঠীগুলোর সাথে আমি সম্পর্ক তৈরি করেছি। ফলে তারা আমাকে সমর্থনের পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ থেকেও রক্ষা করেছিল।’ তিনি মন্তব্য করেন, ‘আমি সত্যিই সৌভাগ্যবান, কারণ আমি এমন সম্প্রদায়ে বাস করি, যারা সত্যিই আমার জন্য চিন্তা করে।’ নির্বাচনে জয়লাভের পর উচ্ছ্বসিত রোমান এক ট্যুইট বার্তায় লেখেন, ‘সুপ্রভাত! আমার নাম রুয়া রোমান। আমি জর্জিয়ার প্রতিনিধি পরিষদে প্রথম কোনও ফিলিস্তিনি ও মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছি।’ রোমান যে ডিস্ট্রিক্ট ৯৭ এলাকা থেকে জয়ী হয়েছেন, সেখানকার জনসংখ্যার ৪০ শতাংশ শ্বেতাঙ্গ। পাশাপাশি সেখানে প্রচুর মুসলিম, আফ্রিকান ও এশীয়-আমেরিকান লোকজন রয়েছে। রোমান জর্ডানের আম্মানে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা-দাদি ছিলেন ফিলিস্তিনি উদ্বাস্তু। তাঁর বাবা-মা ২২ বছর আগে আমেরিকার আটলান্টায় চলে আসেন, তখন রোমানের বয়স ছিল ৭ বছর। নির্বাচনীয় প্রচারে রোমান শিক্ষার জন্য পূর্ণ অর্থায়ন, স্বাস্থ্যসেবার প্রসারিত সুযোগ-সুবিধা, অর্থনৈতিক উন্নয়নসহ নারীদের অধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দেন। রোমান বলেছেন, তিনি বিশেষ কোনও গোষ্ঠী বা বড় কর্পোরেশন নয়, বরং সবার জন্য কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। জর্জিয়ায় আরও ৩ মুসলিম প্রার্থী এই নির্বাচনে ইতিহাস তৈরি করেছেন।জর্জিয়ার প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম মুসলিম নারী
ইমামা খাতুন
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২২, ১২:০৮
আরও খবর
হায়দরাবাদ থেকে ইতিহাস: আমেরিকার নির্বাচনে বিজয়ী প্রথম মুসলিম মহিলা গাজালা হাশমি
পঞ্চায়েত ভোটে আক্রান্ত মহিলা প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের
তৃতীয় মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুলা
তৃতীয় বারের মতো সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন অখিলেশ যাদব
বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন আরজেডি-এর অবোধ বিহারী চৌধুরী
বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন আরজেডি-এর অবোধ বিহারী চৌধুরী
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমাসিংহে
রাজস্থানে প্রথম মুসলিম আইন প্রণেতা নির্বাচিত হলেন কায়মখানি পরিবারের কন্যা কায়ানাত খান
রাজস্থানে প্রথম মুসলিম আইন প্রণেতা নির্বাচিত হলেন কায়মখানি পরিবারের কন্যা কায়ানাত খান
মেমারিতে জমিয়তের রাজ্য নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত হলেন মুফতী দবীর হুসাইন
মেমারিতে জমিয়তের রাজ্য নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত হলেন মুফতী দবীর হুসাইন
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর