পূবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্তোনিও শহরে একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে এরা সবাই অভিবাসী। সান আন্তোনিও শহরের পুলিশ বিভাগের কর্মকর্তারা গাড়ির চালককে খুঁজছেন। আমেরিকা-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে টেক্সাসের সান আন্তোনিও শহরটি।
আরও পড়ুন:
মনে করা হচ্ছে, সীমান্তে মানব পাচারের চেষ্টা চালাতে গিয়ে হতাহতের এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানাস বলেন, সোমবার সন্ধ্যার কিছুক্ষণ আগে এক ব্যক্তি পুলিশের কাছে বিষয়টি জানিয়ে সাহায্য চান। তখন পুলিশ কর্মকর্তারা লরির বাইরে মাটিতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুন:
লরির একটি গেট আংশিক খোলা অবস্থায় ছিল।
পরে সেখান থেকে ৪৬টি মৃতদেহ উদ্ধার করেন তারা। ম্যাকম্যানস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের নকল প্লেট লাগানো গাড়িটি শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি প্রত্যন্ত অঞ্চলে রেলপথের পাশে পাওয়া গেছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। টেক্সাস প্রশাসন এখন ওই লরির চালককে খুঁজছে। মেক্সিকোর বিদেশমন্ত্রী মার্সেলো এব্রার্ড এ ঘটনাকে ‘টেক্সাস ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। টেক্সাসের গভর্নর এই ঘটনার জন্য বাইডেন সরকারকে দোষারোপ করেছেন।