পুবের কলম ওয়েব ডেস্কঃ মালয়েশিয়ার নয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির অর্থমন্ত্রকের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন। তিনি সরকার প্রধানের পাশাপাশি আপাতত অর্থমন্ত্রক দেখাশোনা করবেন। তিনি দেশটির অর্থনীতির পুনর্গঠন এবং মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে চান। এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। আনোয়ার ইব্রাহিম তার জোট সরকারে বেশকিছু নতুন মুখ এনেছেন। ২৮ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
এরমধ্যে উপমন্ত্রীদের নাম এখনও ঘোষণা হয়নি। তবে ডেপুটি হিসেবে তিনি দু’জনের নাম ঘোষণা করেছেন। একজন হলেন ন্যাশনাল ফ্রন্টের প্রধান আহমেদ জাহিদ হামিদি, তিনি ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশনেরও (ইউএমএনও) প্রধান। অপরজন হলেন বোর্নিও নেতা ফাদিল্লাহ ইউসুফ। বিদেশমন্ত্রী হিসেবে রেখেছেন ন্যাশনাল ফ্রন্টের সেক্রেটারি জেনারেল জাম্বরি আবদুল কাদিরকে। ১৯৯০-র দশকে আনোয়ার নিজেই অর্থমন্ত্রী ছিলেন। নয়া মন্ত্রিসভার অধিকাংশই মালয় জনগোষ্ঠীর। আনোয়ার বলেন, ‘নতুন জোট সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেশে সুশাসন নিশ্চিত এবং জনগণের বোঝা লাঘবে কাজ করবে।’ এদিকে নতুন ডেপুটিদের নাম প্রকাশের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছেন আনোয়ার। সমালোচকরা বলছেন, দুই ডেপুটির একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সিঙ্গাপুরের ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ওহ ই সান বলেন, জাহিদের নিয়োগ আনোয়ারের সরকারকে সমস্যায় ফেলবে। কিন্তু এই মুহূর্তে ইউএমএনও সমর্থন ধরে না রেখে আনোয়ারের অন্য কোনও উপায় নেই। বিশ্লেষকরা বলছেন, আনোয়ার যে সমঝোতা করেছেন, তা নতুন মন্ত্রিসভায় প্রতিফলিত হয়েছে। ন্যাশনাল ফ্রন্টের সমর্থন নিশ্চিত করতে জাহিদের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সাধারণ নির্বাচনের ফলাফলে এককভাবে কোনও জোট সরকার গঠন করতে ব্যর্থ হয়। আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান সবচেয়ে বেশি ৮২ আসনে জয় পায়। সরকার গঠন করতে দরকার ছিল ১১২ আসন। পরে মালয়েশিয়ার রাজা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারের নাম ঘোষণা করেন। দেশটির ১০ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আনোয়ার। তিনি মনে করেন, নতুন সরকারকে স্থিতিশীল রাখতে এখনই শক্তভাবে দেশের হাল ধরতে হবে।অর্থমন্ত্রীর দায়িত্বও নিলেন আনোয়ার, ২৮ সদস্যের মন্ত্রিসভা
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২২, ১৫:৩৮
আরও খবর
এবারও বঞ্চিত বাংলা, বাজেট নিয়ে মোদি সরকারকে তোপ অভিষেকের
৩১ জানুয়ারি থেকে সংসদে বাজেট শুরু, চমকের পথে হাঁটবে কেন্দ্র?
ফের মধ্যপ্রদেশ! এবার চুরির অভিযোগে যুবককে ‘উলঙ্গ’ করে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো
সংখ্যালঘু দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তাজমুল হোসেন
রামনবমীতে গোমাংস কেন? ঝাড়খণ্ডে পাথরবৃষ্টির পাল্টা পুলিশের লাঠিচার্জ
রামনবমীতে গোমাংস কেন? ঝাড়খণ্ডে পাথরবৃষ্টির পাল্টা পুলিশের লাঠিচার্জ
মিডডে মিলের আয়-ব্যয়ের দায়িত্বে এবার স্বনির্ভর গোষ্ঠী
মিডডে মিলের আয়-ব্যয়ের দায়িত্বে এবার স্বনির্ভর গোষ্ঠী
‘তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী’ রাখির অভিযোগে গ্রেফতার আদিল
‘তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী’ রাখির অভিযোগে গ্রেফতার আদিল
আকাশপথের যোগাযোগ উন্নত করতে বাজেটে নয়া ৫০ বিমানবন্দরের ঘোষণা অর্থমন্ত্রীর
আকাশপথের যোগাযোগ উন্নত করতে বাজেটে নয়া ৫০ বিমানবন্দরের ঘোষণা অর্থমন্ত্রীর
গরু পাচার অভিযোগে হরিয়ানার এক মুসলিম যুবককে হত্যা বজরং দলের
গরু পাচার অভিযোগে হরিয়ানার এক মুসলিম যুবককে হত্যা বজরং দলের
এইমসে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমান
এইমসে ভর্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমান
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর