পুবের কলম, ওয়েবডেস্ক: ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান। বুধবার রাজস্থানের চুরুতে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। দুর্ঘটনায় যুদ্ধবিমানের পাইলটের মৃত্যুর খবর মিলেছে।

দুইজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। সুরতগড় বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ঘটনার পর ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারগুলি দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।