পুবের কলম, ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ইরান ও আমেরিকার আদায়-কাঁচকলায় সম্পর্ক দীর্ঘদিনের। তবে সম্প্রতি তুরস্ক সফরে গিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই তিক্ততা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সরাসরি মুখ খুললেন। তাঁর দাবি, ইরান কূটনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসী হলেও আমেরিকার অতীত রেকর্ড এবং বর্তমান নীতি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে ইরানি বিদেশমন্ত্রী জানান যে, বর্তমান উত্তেজনার মধ্যেও আমেরিকা বারবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আরজি জানাচ্ছে। তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাদের কাছে আলোচনার অনুরোধ পাঠিয়েছে এবং তারা প্রতিনিয়ত এই অনুরোধ পুনর্নবীকরণ করে চলেছে।" তবে এই মধ্যস্থতাকারী কারা বা কোন কোন দেশ এই প্রক্রিয়ায় জড়িত, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।