পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবার ছিল রমজানের মাসের প্রথম জুম্মার নামাজ।শ্রীনগরে জামিয়া মসজিদে নামাজের শেষে গ্রেফতার করা হয় মোট ১৩ জনকে।শ্রীনগর পুলিশের অভিযোগ মসজিদের ভেতরে ওই তেরজন দেশবিরোধী স্লোগান দিচ্ছিলেন।
আরও পড়ুন:
শ্রীনগরের সবচেয়ে বড় মসজিদ হল এই জামিয়া। শুক্রবারের জুম্মার নামাজে অংশ নেন
আরও পড়ুন:
মোট ২৪০০ জন।
জামিয়া মসজিদের ইন্তেজামিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা ওই যুবকদের স্লোগান দেওয়া থেকে বিরত করার চেষ্টাও করেন। উভয় পক্ষের মধ্যে এই নিয়ে বাঁধে বচসাও। নওহাট্টা পিএস-এ ভারতীয় দন্ডবিধির ১২৪এ এবং ৪৪৭ধারায় এফআইআর দায়ের করা হয়। প্রথমে দুজন কে গ্রেফতার করা হলেও পরে আরও ১১জনের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। যদিও পুলিশের অভিযোগ দেশ বিরোধী স্লোগান দিয়েছিলেন ওই যুবকরা। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে কে ঠিক করবে কোনটা দেশ বিরোধী , কোনটা নয়। দেশ জুড়েই যেন কণ্ঠরোধের প্রতিযোগীতা চলছে। গ্রাস করছে বিদ্বেষ ও উগ্র ধর্মান্ধতা। সেখানে শ্রীনগরের এই ঘটনা কোন বিচ্ছিন্ন বিষয় নয়।আরও পড়ুন:
https://twitter.com/SrinagarPolice/status/1512715573662085124?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1512715573662085124%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.greaterkashmir.com%2Fsrinagar%2F13-held-for-sloganeering-during-friday-prayers-in-jamia-masjid-police