পুবের কলম, ওয়েবডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মা’আদেন) দেশে চারটি ভিন্ন স্থানে নতুন করে বিপুল স্বর্ণসম্পদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স বা প্রায় ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলনের হিসাব চূড়ান্ত হয়েছে। এর ফলে সৌদি আরব বিশ্বমানের স্বর্ণ উৎপাদক হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর গালফ নিউজের। মা’আদেন জানায়, লক্ষ্যভিত্তিক খনন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের সন্ধান পাওয়া গেলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাচাই শেষে ৭৮ লাখ আউন্স সম্পদ যুক্ত হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, নতুন এই আবিষ্কার সৌদি আরবের খনিজ সম্ভাবনা উন্মোচনে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশলের সফলতার প্রমাণ। তিনি জানান, স্বর্ণের পাশাপাশি তামা ও নিকেলের মতো খনিজেও ইতিবাচক ফল মিলছে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সাল পর্যন্ত অনুসন্ধান ও খনন কার্যক্রম চলবে এবং পর্যায়ক্রমে আরও নতুন তথ্য প্রকাশ করা হবে।