পুবের কলম ওয়েবডেস্ক: মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন এল ভিক্টোরিয়া গৌরী। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি টি রাজা।
আরও পড়ুন:
উল্লেখ্য, আইনজীবী এল ভিক্টোরিয়া গৌরীকে বিচারপতি হিসাবে উন্নীত করা নিয়ে শুরু হয়েছিল প্রবল সমালোচনা। আইনজীবী গৌরীর সঙ্গে বিজেপির ঘনিষ্টতা এবং তাঁর ‘ইসলাম বিদ্বেষ’ নিয়ে প্রশ্ন তুলেছেন মাদ্রাজ বারের ২২ জন আইনজীবী। সেই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত।
আরও পড়ুন:
তবে আজ পিটিশন খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাওয়াইয়ের বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছেন তাঁরা ওই আবেদন শুনতে রাজি নন।
আরও পড়ুন:
বিচারপতি খান্না এবং বিচারপতি গাভাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এল চন্দ্র ভিক্টোরিয়া গৌরীকে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগে সম্মতি দিয়েছে সর্বোচ্চ আদালত গঠিত কলেজিয়াম। এটা ধরে নেওয়া যেতে পারে কলেজিয়াম সব দিক খতিয়ে দেখেই ওই রকম একটি গুরুত্বপূর্ণ পদে গৌরীর নাম প্রস্তাব করেছে। তাই, নতুন করে বিচার-বিবেচনার প্রশ্ন ওঠে না।
ফলে অবশেষে আইনজীবী লক্ষ্মণ চন্দ্র ভিক্টোরিয়া গৌরী আজ মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন।আরও পড়ুন:
এর আগে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি দিয়েছিলেন মাদ্রাজ বারের ২২ জন আইনজীবী। তাদের আবেদন ছিল আইনজীবী গৌরীকে যেন কোনও মতেই বিচারপতি হিসাবে তুলে আনা না হয়।
আরও পড়ুন:
গৌরীকে বিচারপতি করার বিরোধী আইনজীবীদের বক্তব্য হল, ‘ঘৃণা ভাষণ’ ও ‘লাভ জিহাদ নিয়ে আইনজীবী গৌরীর মন্তব্য সকলের জানা। যাঁর মানসিকতা এমন, তাঁকে বিচারপতি করা ঠিক হবে না। তাঁর মন্তব্য সংবিধানের মূল কাঠামোর বিরোধী বলেও অভিযোগ করেন আইনজীবীরা।