আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বজয়ের আনন্দ এবং উচ্ছ্বাস বদলে গেল বিষাদে। মেসিদের এক ঝলক চোখের দেখা দেখতে প্রায় রাস্তায় নেমে এসেছিলেন ৫০ লাখ মানুষ। সেই লাগামছাড়া উচ্ছ্বাসের মধ্যে পড়েই প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর আহত হয়ে কোমায় চলে গিয়েছে পাঁচ বছরের এক শিশু। শেষপর্যন্ত মেসি,দি মারিয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে হুডখোলা বাসের বদলে হেলিকপ্টারে শহর ঘোরানো হয়।
এতেই চরমে ওঠে জনরোষ। স্বপ্নের নায়কদের চোখের সামনে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দেন আর্জেন্টাইনরা https://twitter.com/TomasDvoretzky/status/1605323261193388032?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1605323261193388032%7Ctwgr%5Efe5b51241e09fdc007ff19ca67b8e0a064d69258%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Ffootball%2Fwhat-happened-when-messi-reached-his-home-in-rosario-in-argentina%2Fআরও পড়ুন:
এমনিতেই অর্থনৈতিক ভাবে অত্যন্ত বিপর্যস্ত এই দেশ। মুদ্রাস্ফীতি তলানিতে। ১০ জনের মধ্যে কমপক্ষে ৬ জন অর্ধভুক্ত থাকেন।
এমতাবস্থায় দাঁড়িয়ে দেশের ৩৬ বছর বিশ্বজয় তাদের সমস্ত ক্ষতে প্রলেপ দিয়েছে। তাই একবার বিশ্বজয়ী দলকে দেখতে চেয়ে রাতভর অপেক্ষা করছিলেন তাঁরা।আরও পড়ুন:
ভোররাতে বুয়েনসাআইরেস বিমানবন্দরে অবতরণের পর মেসিরা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে বাকি রাত কাটান। ঠিক ছিল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপ জয়ী সদস্যদের নিয়ে হুডখোলা বাসে পুরো শহর পরিক্রমা করা হবে। সময় ধরা হয়েছিল আট ঘন্টা।
শেষ হবে শহরের ঐতিহাসিক স্থান ওবেলিসো সৃতিস্তম্ভে। সেইমতো বাসে করে মেসিরা কিছুদূর যাওয়ার পরে জনস্রোতের ঢেউ আছড়ে পড়ে বাসের উপর। দেখা যায় একটা ব্রিজের নিচ দিয়ে বাস যাওয়ার সময় দুই ব্যক্তি মেসিদের লক্ষ্য করে ঝাঁপ দিয়েছেন। এদের মধ্যে একজন বাসের মধ্যে গিয়ে পড়েন অপরজন চাকার তলায়। বাধ্য হয়ে পুলিশ বাস থামিয়ে দেয়। হেলিকপ্টারে শহর পরিক্রমা করেন মেসিরা। এমনকি নিজের বাড়িতেও গাড়িতে ফেরার বদলে হেলিকপ্টারেই ফিরতে হয় মেসিকে।আরও পড়ুন: