পুবের কলম ওয়েব ডেস্কঃ ২ ও ৩ ডিসেম্বর থেকে ব্রিটিশ রাজধানী লন্ডনে শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক হালাল পণ্যের প্রদর্শনী। এটি মূলত একটি বাণিজ্যিক প্রদর্শনী। প্রায় ৩০০ প্রদর্শক ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন, পঞ্চাশেরও বেশি বক্তা ও আট হাজারেরও বেশি পেশাজীবী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন:
হালাল এক্সপোলন্ডন.কম ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এই হালাল পণ্যের প্রদর্শনীতে আছে অপার ব্যবসায়িক সম্ভাবনা।
‘ এখানে আরও বলা হয়েছে, ‘এই বাণিজ্যিক প্রদর্শনী বিশ্বের বিভিন্ন খাতের ১.৯ বিলিয়ন ভোক্তা, উদ্ভাবনী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনার দরজা উন্মোচন করবে যারা ইসলাম ধর্মে অনুপ্রাণিত নৈতিক প্রয়োজনীয়তা পূরণে কাজ করে যাচ্ছে।‘এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমান বিশ্বে হালাল খাদ্য শিল্পের বাজার প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের। ভবিষ্যতে এটি বিশ্ব খাদ্য বাণিজ্যে প্রায় ২০ শতাংশ অবদান রাখতে পারে, যা হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য একটি উপখাত।
আরও পড়ুন:
সাম্প্রতিক দশকগুলোতে ইসলামি অর্থনীতি বিশ্বব্যাপী যথেষ্ট অগ্রগতি লাভ করেছে, যা বর্তমান বিশ্বের দ্রুততম বৃদ্ধিশীল শিল্পের মধ্যে অন্যতম। বর্তমানে হালাল খাদ্য শিল্পের বৈশ্বিক সম্পদের পরিমাণ ২ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং ২০২৩ সাল নাগাদ ৩.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার আশা করা হচ্ছে।