পুবের কলম ওয়েবডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। সোশ্যাল মিডিয়ায় এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতের আহমেদাবাদে ব্রিটিশ নাগরিকদের বহনকারী লন্ডনগামী বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্যগুলি ভয়াবহ।
আরও পড়ুন:
পরিস্থিতি যত উন্নত হচ্ছে, আমাকে তত আপডেট দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে যাত্রী এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’ বৃহস্পতিবার আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বিমানে ২৩০ জন যাত্রী এবং পাইলট, কো-পাইলট সহ ১২ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জনই ভারতীয়। এছাড়া ব্রিটিশ নাগরিক ছিলেন ৫৩ জন, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল বলে খবর। এই দুর্ঘটনায় বিমানে থাকা সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
The scenes emerging of a London-bound plane carrying many British nationals crashing in the Indian city of Ahmedabad are devastating.
I am being kept updated as the situation develops, and my thoughts are with the passengers and their families at this deeply distressing time.
— Keir Starmer (@Keir_Starmer) June 12, 2025আরও পড়ুন: