ইনামুল হক, বসিরহাট: শীতের সকালে বৃদ্ধ বাবাকে ঘরছাড়া করার অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। বসিরহাটের স্বরূপনগর থানার কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের কৈজুড়ি গ্রামের ঘটনা। বছর ৭২ এর রমেশ সরকার ভিক্ষাবৃত্তি করে উপার্জন ছেলে বৌমার হাতে তুলে দিত। এখন বার্ধক্যের ভারে আর ভিক্ষাবৃত্তি করতে পারে না।
আরও পড়ুন:
জীবনে বেঁচে থাকার শেষ সম্বল একটু জমি ও বাড়ি থাকা সত্ত্বেও আজ এক অসহায় বৃদ্ধ। কয়েক বছর আগে স্ত্রী মারা গেছে।
একাকীত্ব গ্রাস করেছে। বয়সের ভারে খাটার অক্ষমতা। চোখ ও মুখের চামড়া গুটিয়ে গেছে। কোনও রকম ভাবে পথ চলতে পারে। এখন সংসারে বোঝা হয়ে পড়েছে।আরও পড়ুন:
ছেলে বৌমা জানিয়ে দেয় আর বাড়িতে থাকতে দেওয়া হবে না।
জমি বাড়ি লিখে দিতে হবে। বৃদ্ধ রাজি না হওয়ায় বেশ কয়েক মাস ধরে অশ্লীল গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ।আরও পড়ুন:
ঘাড় ধাক্কা গিয়ে বের করে দিয়েছে। ঠাঁই হয়েছে রাস্তায়।
আরও পড়ুন:
স্বরূপনগর থানায় গিয়ে পুলিশ আধিকারিককে করজোড়ে জানান, বাবু বিচার চাই। এই নিয়ে অশীতিপর বৃদ্ধ ছেলে ও বৌমার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কৈজুড়ি গ্রামে।আরও পড়ুন:
নিজস্ব জমি ও সামান্য চাষের জায়গা ও ঘর বাড়ি থাকা সত্ত্বেও তার এখন ঠাঁই হয়েছে স্বরূপনগর থানায়।
আরও পড়ুন:
নড়েচড়ে বসেছে পুলিশ ও প্রশাসন। পুলিশের জানায়, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। বৃদ্ধ বাবা মাকে এইভাবে ঘরছাড়া করা যায় না। তদন্ত করে দেখা হবে।
আরও পড়ুন: