পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকের বেঙ্গালুরুতে দুদিনের ইন্ডিয়া এনার্জি উইকের উদ্বোধন করে দেশের জন্য একাধিক উন্নয়নের মন্তব্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান অয়েলের তৈরি সোলার কুকিং সিস্টেমের টুইন কুকটপ মডেলের মোড়ক উন্মোচন করেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সভাপতিত্বে জি-২০-এর প্রথম বড় ইভেন্ট ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩’।
আরও পড়ুন:
সম্প্রতি আইএমএফ ২০২৩ সালের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করেছে। সেই পূর্বাভাসে বলা হয়েছে,ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হতে চলেছে।
মহামারি এবং যুদ্ধের প্রভাব সত্ত্বেও ভারত ২০২২ সালে বিশ্বব্যাপী উজ্জ্বল স্থান হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে। একবিংশ শতাব্দীতে বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে জ্বালানি খাতের একটি প্রধান ভূমিকা নিয়েছে ভারত। এক উন্নত দেশ হওয়ার সংকল্প নিয়ে হাঁটছে ভারত। প্রধানমন্ত্রী বলেন, বেঙ্গালুরু একটি প্রযুক্তি, প্রতিভা ও উদ্ভাবনের শক্তিতে ভরপুর একটি শহর।আরও পড়ুন:
তুরক্সের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন ভূমিকম্পে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তুরস্কের পার্শ্ববর্তী দেশগুলোতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মোদি বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত।” উদ্বোধনের সময় মোদির সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ও রাজ্যপাল ঠাওয়ার চাঁদ গেহলট। সোমবার এই এনার্জি উইকের সূচনা হল। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ৮ ফেব্রুয়ারি।